নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আসন্ন সদর উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহন করতে ইচ্ছুক চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা ৬ষ্ঠ দিনেও নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিতে ভীড় জমায়।
শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ ৬ষ্ঠ দিনে এনায়েত নগর, কুতুবপুর ও গোগনগর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান সহ মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
৬ষ্ঠ দিনে মনোনয়ন পত্র জমা দানকারী চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুল আলম সেন্টু ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান লিটন।
এদিকে মেম্বার পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন, ৫নং ওয়ার্ড এনায়েতনগর ইউনিয়নে মোঃ ইসলাম, ৮নং ওয়ার্ড এর আসলাম মন্ডল, ৬নং ওয়ার্ড এর বাবুল আজাদ। কুতুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর আলাউদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ড এর মাজেদুল হক মাজু, ৪নং ওয়ার্ড এর মোঃ জাহাঙ্গীর আলম, ৮নং ওয়ার্ড এর মোঃ হাসিবুল হাসান, ৫নং ওয়ার্ড এর মোঃ তারিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড এর মোঃ ইউনুছ মাষ্টার, মোঃ মমিনুল ইসলাম,
গোগনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড এর মোশারফ সনি, ৪নং ওয়ার্ড এর মোশারফ হোসেন, রতন শিকদার, ৭নং ওয়ার্ড এর মোঃ বিল্লার হোসেন,সহ আরো অনেকে।
এছাড়াও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীদের মধ্যে রয়েছেন, কুতুবপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন ১,২,৩ এ রাশিদা বেগম, ৪,৫,৬ এ রোকসানা হক। গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসন ৪,৫,৬ এ পারভিন আক্তার।