বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ৫ম নারায়ণগঞ্জ জেলা সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ২৮-২৯ ডিসেম্বর দুইদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন হবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায়। সমাপনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় সম্মেলন শেষ হবে । সন্ত্রাস-মাদকমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন ও সমাজ প্রতিষ্ঠায় ছাত্র সংসদ নির্বাচন এবং নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয়ে রূপন্তরের দাবীকে সামনে রেখে হতে যাচ্ছে এবারের সম্মেলন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা গোলাম মোস্তফা। শুক্রবার বিকেলের সমাপনী সভায় আলোচক হিসেবে থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সন্বয়কারী জননেতা জোনায়েদ সাকী, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়–য়া, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জাহিদ সুজন ও নারী নেত্রী পপি রানী সরকার। সম্মেলনের সভাপতিত্ব করবেন জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।
সমাবেশ শেষে সংগীত পরিবেশন করবেন, শিল্পী কফিল আহমেদ, লীলা, সমগীত ও গানের দল গায়েন।
সম্মেলন বিষয়ে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক শুভ দেব বলেন, মাতৃভাষায় একমুখি শিক্ষা কায়েমের লক্ষে ২০০৮ সাল থেকে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জে কাজ করে যাচ্ছে। ভর্তি বানিজ্য, ছাত্র সংসদ নির্বাচন বিহীন অগণতান্ত্রিক শিক্ষাঙ্গন এসবের বিরুদ্ধে আমাদের সংগঠন বরাবরই সোচ্চার ছিল।
এবারের সম্মেলনের ডাক হিসেবে আমরা ছাত্র সংসদ নির্বাচন, নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয়ে রূপন্তরের দাবীকে সামনে রেখেছি। আমরা নারায়ণগঞ্জের শিক্ষার্থী- অভিভাবকসহ সর্বস্তরের জণগণকে আমাদের দাবীর পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই দাবীর যৌক্তিকতা বিচার করে গণমাধ্যম কর্মীদের আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
