বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাবেক সফল কাউন্সিলর মো. আফজাল হোসেন ঘুড়ি প্রতিক পেয়েছেন। সোমবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব ও নাসিক রিটার্ণিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
এ সময়ে আফজাল হোসেন বলেন, বিগত পাঁচ বছর আমি ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর ছিলাম। এলাকার রাস্তা, ঘাট , স্কুল, মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানের উন্নয়নের জন্য কাজ করেছি। জনগণের কল্যাণে তাদের পাশে থেকে সেবা করেছি। আমি আশা করছি এবারও ২৫ নং ওয়ার্ডের জনগণ গত নির্বাচনের মত আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

