বিজয় বার্তা ২৪ ডট কম
প্রতিটি পাড়া-মহল্লা অবস্থাপন্ন ব্যক্তিদের দরিদ্র জনগোষ্ঠির সহায়তায় এগিয়ে আসার আকুল আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। তিনি জানান, চলতি সপ্তাহেই পবিত্র মাহে রমযান শুরু হচ্ছে। এই মুহুর্তে সমাজের প্রতিটি মহল্লার স্বচ্ছল ব্যক্তিরা যদি তার আশপাশের অসহায় মানুষগুলোর পাশে দাড়াঁন ,বিশেষ করে যারা চাইতে পারেন না, হাত পাততে পারছেন না, তাহলে সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে শামীম ওসমান এসব কথা বলেন। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ছাড়া নারায়নগঞ্জ শহরের অনেক এলাকায় আমরা অসহায় মানুষের পাশে দাড়াবার চেষ্টা করছি। এসব এলাকায় আমি ,আমার স্ত্রী-সন্তানদের ব্যক্তিগত উদ্যোগে মোট ২৪হাজার ৫শ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেয়ার চেষ্টা করেছি। এছাড়াও মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রান উপহারও আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠুভাবে বন্টন করছি। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা দিনরাত কাজ করছেন। আমি কৃতজ্ঞ তাদের প্রতি যারা এসব উপহার রাতের আধারে পৌছে দিচ্ছেন এবং আরো বেশী কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের এই উপহার গ্রহন করেছেন। শামীম ওসমান বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশী সমস্যায় আছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। কারণ তারা লজ্জায় চাইতে পারছেন না। আমরা খাদ্য সামগ্রী উপহারের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে মোট ৪০লাখ টাকা নগদ সহায়তা করা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি। শামীম ওসমান আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশী ভুমিকা রাখা স্বাস্থ্যকর্মীদের জন্য , গণমাধ্যকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আমরা ৫০০টি পিপিই, ৫হাজার মাস্ক ও ৫হাজার স্যানিটাইজার দিয়েছি। ব্যক্তিগত পর্যায়ে করোনা উপসর্গের রোগীদের নমুনা সংগ্রহের জন্য কাজ করা ৪টি বেসরকারী ডায়াগনেস্টিক সেন্টারের কর্মীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে ২টি এম্বুলেন্স সার্বক্ষনিক সেবার জন্য দেয়া হয়েছে। শামীম ওসমান আরো বলেন, সরকার ও আমাদের পক্ষে প্রতিটি ঘরে ঘরে উপহার পৌছে দেয়া বা খোঁজ নেয়া কষ্টসাধ্য হয়ে যাচ্ছে করোনার অতি প্রকোপের কারণে। তাই প্রতিটি এলাকার পাড়া মহল্লার স্বচ্ছল ব্যক্তিরা যদি এই মুহুর্তে এগিয়ে আসেন তবেই পুরো দেশ হাসবে। মনে রাখবেন, দরিদ্র অসায়দের পাশে দাড়িয়ে আপনি তাদের সহায়তা করছেন না, আপনি নিজেই নিজের পাশে দাড়াচ্ছেন। কারণ, এই কাজের জন্য একটি দোয়াও আপনার জীবনকে আনন্দময় ও সফল করে তুলতে যথেষ্ট।

