বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুউদ্দিন আহম্মেদ দুলাল প্রধান উঠান বৈঠক শুক্রবার বিকেল ৫টায় স্থানীয় আরসিম এলাকায় অনুষ্ঠিত হয়। আব্দুল হালিম মিয়ার বাড়ির ছাদে আয়োজিত বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সমাজ সেবক মাঃ হাজী ফজরুল হক মাস্টার,আরসিম প্রঞ্চায়েত কমিটির সহ-সভাপতি আব্দুল রশিদ,আলহাজ¦ নুরুল হুদা,মোঃ ফরিদ হোসেন,মোঃ মোতালেব,মোঃ আবু, মোঃ শহীদ মোল্লা,মোঃ বিল্লাল, মো. মিরাজ, মো. নবী আউয়াল, মো. মন্টু, মো. জনি, মো. নজরুল, মো. বাবুল, আব্দুল মজিদ, মো. আরজু, আব্দুল সাত্তার, এড.সুজন প্রধান, মো. মনু, মো. অপু, মো. রানা, মো. মনু হোসেন, মাহাবুবুর রহমান কমল, মো. সাইদুর রহমান প্রমূখ। সভায় বক্তারা বলেন, দুলাল প্রধাণ একজন ভাল মানুষ,সমাজের উন্নয়নে দুলালের মতো ভালো মানুষের গুরুত্ব অপরিসীম। একজন ভাল মানুষ কাউন্সিলর হলে সমাজ উপকৃত হয়। বিগত ৫ বছরে দুলাল প্রধাণ রাজনৈতিক কারণে হয়তোবা এলাকার রাস্তা-ঘাটের উন্নয়নে শম্ভূক গতি ছিল কিন্তু সাহায্য সহযোগিতার কোন অভাব ছিলনা। গরীব-দুঃখীর দুর্দিনে তার উপস্থিতি ছিল ইর্ষণীয়। তিনি দায়িত্ব পালণকালে কোন অরাজকতা,কোন বিশৃঙ্খলা কিংবা মাদকের কোন প্রভাব ছিলনা। সবকিছু মিলিয়ে ২৩নং ওয়ার্ড ছিল শান্তির নগরী।

