বিজয় বার্তা ২৪ ডট কম
মহামারী করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী ২০০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বুধবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় ডিসি মোস্তাইন বিল্লাহ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী আপনাদের জন্য উপহার। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ০৩ কেজি আলু, ০১ লিটার তেল, ০১ কেজি ডাল, ০১ কেজি চিনি, এক কেজি লবণ।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার মো: মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোঃ শামিম বেপারী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

