BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

২০টি পাঠাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসকের বিভিন্ন ধরনের বই উপহার

BijoyBarta 24 by BijoyBarta 24
জুলাই ১৪, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
২০টি পাঠাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসকের বিভিন্ন ধরনের বই উপহার
89
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জে পাঠাভ্যাস গড়ে তুলতে ও জ্ঞানচর্চা উৎসাহিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রবিবার (১৩ জুলাই) জেলা সদর উপজেলার ২০টি পাঠাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বই উপহার দেন তিনি।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর ও নান্দনিক এ অনুষ্ঠানে সদর উপজেলার ৯টি বেসরকারি পাঠাগার এবং কারাগারসহ ১১টি সরকারি প্রতিষ্ঠানে ৫৯টি করে বই বিতরণ করা হয়। বইগুলোতে ছিল দেশি-বিদেশি ক্লাসিক, ভ্রমণকাহিনী, আত্মউন্নয়নমূলক গ্রন্থ, জীবনী ও ধর্মীয় দর্শনভিত্তিক রচনা।

বই বিতরণকালে জেলা প্রশাসক বলেন, বই যেকোনো পাঠককে বাস্তবতা থেকে অন্য এক জগতে নিয়ে যায়, যেখানে মনুষ্যত্ব ও মানবতাবোধ জাগ্রত হয়। শুদ্ধ জ্ঞানচর্চার জন্য বইয়ের কোনো বিকল্প নেই।

তিনি ‘পালামৌ’, ‘দেশে বিদেশে’, ‘ড. জেকিল ও মিস্টার হাইড’, ‘সত্যের সন্ধানে’, ‘কপালকুণ্ডলা’ ও ‘বিষাদসিন্ধু’র মতো গ্রন্থের উদাহরণ তুলে ধরে বলেন, এসব বই শুধু পাঠকের কল্পনা প্রসারিত করে না, বরং নৈতিকতা, জীবনদর্শন ও আত্মশুদ্ধির পথও দেখায়।

জেলা প্রশাসক বিতরণকৃত বইগুলোর উপর আলোচনা করতে যেয়ে জেলা বলেন, ‘পালামৌ’, দেশে বিদেশের মতো ভ্রমণকাহিনী পাঠককে দেশ ভ্রমণের উৎসাহ যেমন জাগাবে।

তিনি বলেন, ডক্টর জেকিল ও মিস্টার হাইড মানব চরিত্রের মনুষ্যত্ব ও পশুত্বের দ্বন্দ্বের এক অনিঃশেষ লড়াই যেমন তুলে ধরে তেমনি ইমাম গাজ্জালীর সত্যের সন্ধানে বই পাঠককে সঠিক পথের সন্ধানে পাথেয় যোগায়। রাশিয়া, জাপানের প্রকৃতি জানতে পাঠক যখন উৎসুক হয়ে ওঠে তার সাথে বঙ্কিমের কপাল কুণ্ডলা, মীর মশাররফের বিষাদসিন্ধু পাঠককে মানব চরিত্রের সুলুক সন্ধানের দাবি জানায়।

ডিসি জাহিদুল ইসলাম বলেন, শুধু পাঠ্যবই পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব, কিন্তু মানুষ হিসেবে নিজেকে গড়তে হলে বাইরের জগতের জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধ অর্জনের জন্য বিভিন্ন ধরনের বই পড়া জরুরি। পাঠচর্চা আত্মবিশ্বাস বাড়ায়, যা যুবসমাজকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে পারে।

কারাগারে পাঠচর্চার পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, বন্দিদের সুপথে আনতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাঠাগার কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বইগুলো শুধু সাজিয়ে রাখবেন না। এগুলো জেলার সব মানুষের সম্পদ। সবাই যেন সহজে পড়ার সুযোগ পায়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) মো. মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী এবং জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

পরে

সংস্কার করলে এনসিপির ভিতরে করেন কিন্তু অতি শীঘ্রই নির্বাচন দিন-টিপু

আগে

All Right Casino No Deposit Bonus Codes For Free Spins 2026

আগে

All Right Casino No Deposit Bonus Codes For Free Spins 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.