বিজয় বার্তা ২৪ ডট কম
১৬ জুন চাষাঢ়া আওয়ামীলীগ অফিসে বোমা হামলায় দলের (আওয়ামীলীগের) মধ্যে মুসতাকরা এ ঘটনার সহায়ক ভুমিকায় ছিলো। এখনো মুসতাকের অনুসারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম।
শনিবার সকালে তার নিজের ফেসবুক আইডিতে এমনই অভিমত ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, ১৬ই জুন। ভয়াবহ লোমহর্ষক একটি বেদনার দিন।যারা ভুক্তভোগী এবং যারা সেদিনের ঘটনার সামনে থাকা স্বাক্ষী তারা ছাড়া অন্য কেউ এই কস্ট বুঝবে না।মানুষ পোড়া গন্ধ, বেচেঁ থাকার আর্তনাদ, ক্ষতবিক্ষত মানুষের দেহ আর রক্তাত্ব আমাদের প্রিয় নেতা শামীম ওসমান।
তিনি আরো বলেন, সেদিন যারা বোমা হামলা করেছিলো তারা জামাত বিএনপি। তবে আমি বিশ্বাস করি দলের মধ্যে মুসতাকরা এ ঘটনার সহায়ক ভুমিকায় ছিলো। এখনো মুসতাকের অনুসারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহতো রেখেছে। সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে আর দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে শামীম ওসমানের নেতৃত্বে। জয়বাংলা জয় বঙ্গবন্ধু।
প্রসঙ্গত, ২০০১ সালের ১৬ জুন। নারায়নগঞ্জে চাষাঢ়ায় আওয়ামীলীগ অফিসে শক্তিশালী বোমা হামলায় প্রাণ হারান ৪ নারীসহ ২০ জন । আহত হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী। এদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। বোমা হামলার পরদিনই তখনকার শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা বাদী হয়ে হত্যা এবং বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঘটনার ২ বছর পর বিস্ফোরক মামলায় ২৭ জন এবং ১৩ বছর পর হত্যা মামলায় ২২ জনকে আসামী করে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। আসামিদের বর্তমানে ১০ জন কারাগারে আছেন। দুইজন আছেন জামিনে। মামলা দু’টি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে বিচারাধীন আছে।

