বিজয় বার্তা ২৪ ডট কম
আজ ৫ নভেম্বর’২১ বিকাল ৪টায় ১৫নং ওয়ার্ডে বৃষ্টিতে ভিজে শত শত কর্মী নিয়ে অসিত বরণ বিশ্বাস গণসংযোগ করেন।
গণসংযোগের শুরুতে বক্তব্য রাখেন দুই দুই বারের সফল কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, আরো বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস, সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, শ্রমিক নেতা সেলিম মাহমুদ, ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, অজয় কুমার বিশ্বাস প্রমুখ।
অসিত বরণ বিশ্বাস ১৫নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন, গত দুইবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আমার সাধ্যমত সততা ও দায়িত্বের সাথে আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি। আশা করি এবারের নির্বাচনেও আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন।
বাসদের জেলা আহ্বায়ক নিখিল দাস বলেন, অসিত বরণ বিশ্বাস ১৫নং ওয়ার্ডের সৎ ও যোগ্য প্রার্থী। তার বিরুদ্ধে কোন অনিয়ম-দুর্নীতির অভিযোগ নেই। তিনি সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকেন, সবসময় ওয়ার্ডবাসীর পাশে থাকেন। গত দুইবারের মতো এবারও তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
বৃষ্টি মাথায় নিয়ে অসিত বরণ বিশ্বাস টানবাজার, ডাইলপট্টি, নিতাইগঞ্জ, জিমখানা, র্যালীবাগান ও নয়ামাটি এলাকায় গণসংযোগ করেন।

