বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বারো হাজার অসহায় পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন সিটি কর্পােরশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও এসবি ক্যাবল নেটওয়ার্কের স্বত্তাধিকারি আবদুল করিম বাবু। দুপুরে শহরর পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, নয়াপাড়াসহ এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
প্রতিটি প্যাকেটে রয়েছে, তিন কেজি ভাতের চাল, এক কেজি পোলাও চাল, এক কেজি চিনি, এক কেজি লবন, এক লিটার তেল, এক লিটার দুধ, এক কেজি সেমাই ও আধা কেজি ডাল।

এসময় কাউন্সিলর আবদুল করিম বাবু জানান, তার নিজ এলাকাসহ পাশ্ববর্তী এলাকার লোকজন যাতে ঘরে বসেই স্বস্তিতে ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য তার ব্যক্তিগত তহবিল থেকে এই ঈদ খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। এর আগে করোনা দূর্যোগ মোকাবেলায় তার ওয়ার্ড এলাকায় খাদ্য এবং অর্থ সহায়তা প্রদান করেছেন।

