বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম পারভীন ওসমান বলেছেন, আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে একদিকে আনন্দ হচ্ছে আরেক দিকে দুঃখও হচ্ছে। আনন্দ হচ্ছে এ কারণে আজকে তোমাদের নতুন সিড়িতে ওঠার জন্য দোয়া করতে পারছি বলে। আর দুঃখ হচ্ছে এ জন্য যে বন্দরে শিক্ষার এতো উন্নয়নের কথা শুনি অথচ ১২বছরে এই প্রতিষ্ঠানটি কারো নজরে এলোনা। আজকে উনি(নাসিম ওসমান)বেঁচে থাকলে হয়তো এমনটা হতোনা।
শনিবার বিকেল ৪টায় মুসাপুর ইউনিয়নের আল মানার ইসলামিক কিন্ডারগার্টেন এন্ড মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দাসেরগাও পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আব্দুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক রিপন ভাওয়াল ও যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুক্তি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রূপু, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ, সাধারণ সম্পাদক রবিউল আলম,সহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেন, বাবা-মা’কে বলবো আপনারা সন্তানদের প্রাইমারী থেকেই লক্ষ্য রাখবেন। তবেই বাকী ক্লাসগুলোতে ভাল রেজাল্ট করতে বেগ পেতে হবেনা। তিনি আরো বলেন,তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে দেশকে ভালবাসতে হবে। দেশপ্রেমে উদ্ধুদ্ধ হলে সত্যিকারের মানুষ হওয়া যাবে।

