বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ আইন কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আহমেদুল হোসাইনের পিতা আলহাজ্ব আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।
মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রশু, মহানগর ছাত্রদল নেতা শেখ মাগফুর ইসলাম পাপন, সাইদুর রহমান, কাউসার রায়হান খান, শরিফুল ইসলাম শাফিন, মোঃ মহসিন হোসেন, রফিকুল ইসলাম, রায়হান সরকার, শফিকুল ইসলাম রাফিন, শরীফ খান, রাকিবুর রহমান সাগর, জহিরুল ইসলাম হিরণ মল্লিক, এএইচ সৌরভ আহমেদ, মেহেদি হাসান, সাইফুল ইসলাম এক শোক বার্তায় আহমেদুল হোসাইনের পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহীদনগর এলাকায় নিজ বাসভবনে আলহাজ্ব আব্দুল হাই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি———-রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

