বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর থানা হিন্দু কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক শম্ভুনাথ দে’র ছোট ভাই ভোলানাথ দে (৪৭) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় চাষাড়া বালুরমাঠ এলাকায় অবস্থিত একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঐ দিনই বেলা ১২টায় ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত পৌর-শ্ণশানে তার শেষকৃতি দাহ করা হয়। হিন্দু কল্যাণ সংস্থার নেতার ছোট ভাই ভোলানাথ দে’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেরানীগঞ্জ থানা হিন্দু কল্যাণ সংস্থার সভাপতি রনজিৎ মোদক, সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র কর্মকার, অবিনাশ সরকার কোষাধ্যক্ষ অবিনাশ রক্ষিৎ, সদস্য বিশ্বনাথ দাস পাখি। সে সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনাসহ মহান সৃষ্টিকর্তা যেন ভোলানাথ দে’কে স্বর্গবাসী করেন। মৃত্যুকালে স্ত্রী-সন্তান,ভাই এবং আতœীয়-স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

