বিজয় বার্তা ২৪ ডট কম
হিউম্যান রিসোর্স এন্ড হেলথ্ ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। মো. শফিকুল ইসলাম আরজুকে সভাপতি, বদরুল হককে মহাসচিব এবং সোনিয়া দেওয়ান প্রীতিকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার(২৪ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত ‘সন্ত্রাস, হত্যা, গুম ও ধর্ষণ প্রতিরোধে প্রশাসনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও গুণিজন সংবর্ধণা অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেয় সংগঠনটি।
সামাজিক উন্নয়ন মূলক কাজ ও অসহায়-নির্যাতিত, অধিকার বঞ্চিত জনসাধারনের আইনী সহায়তা দেয়ার লক্ষ্যে সামাজিক স্বেচ্ছাসেবী-মানবাধীকার সংগঠন ‘হিউম্যান রিসোর্স এন্ড হেলথ্ ফাউন্ডেশন’। সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ জমকালো অনুষ্ঠানে ২১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন। প্রধান আলোচক হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনয়ন গ্রুপের চেয়ারম্যান শওকত চৌধুরী রাজ, শরিয়তপুর ভেদরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মোস্তাক আহমেদ মাসুম বালা, সুপ্রিম কোর্টের আইজীবী অ্যাড. মো. জাকির হোসেন হাওলাদার, বীমা কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মাও. বদরুদ্দোজা কুতুবী, ইখওয়ান হোল্ডিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিব ইমরোজ, এইচ.ডব্লিউ.পি.এল এর পিস্ এম্বাসেডর মো. জাকির হোসেন। সভাপতিত্ব করেন হিউম্যান রিসোর্স এন্ড হেলথ্ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডা. এস এম শাহজাহান।
২১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি : মোঃ শফিকুল ইসলাম আরজু(চেয়ারম্যান), উত্তম কুমার সাহা(ভাইস চেয়ারম্যান),মোঃ জাহিরুল ইসলাস মোল্লা সাগর(সহ ভাইস চেয়ারম্যান), তালুকদার মো হাম্মাদ মাহাবুবুল ইসলাম(সহ ভাইস চেয়ারম্যান), মোঃ বদরুল হক(মহা সচিব), মোঃ নূরুজ্জামান কাউসার(যুগ্ম সচিব), এম এস হাসান (যুগ্ম সচিব), এম এ মান্নান(কোষাধ্যাক্ষ), সোনিয়া দেওয়ান প্রীতি(সাংগঠনিক সম্পাদক), মোঃ জাকির হোসেন জুয়েল(যুগ্ম সাংগঠনিক সম্পাদক), মোঃ নূর হোসেন (সমাজ কল্যান সম্পাদক), মোঃ জাকির হোসেন (আর্ন্তজাতিক বিষয় সম্পাদক), মোঃ আবু তাহের(প্রচার সম্পাদক), মোঃ হাসেম উদ্দিন (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), হামিদা আক্তার(মহিলা বিষয়ক সম্পাদক), এড. শারমিন আক্তার রেখা(আইন বিষয়ক সম্পাদক), মোঃ খাজা মামুন(দপ্তর সম্পাদক), তানভীর সিদ্দিকী(নির্বাহী সদস্য), আনোয়ার হোসেন(নির্বাহী সদস্য), মোঃ মেহেদী হাসান রাসেল(নির্বাহী সদস্য), মিজানুর হোসেন টিপু (নির্বাহী সদস্য)।
