BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

হাসপাতালে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের উপর হামলা-মারধর

BijoyBarta 24 by BijoyBarta 24
এপ্রিল ১৮, ২০২৩
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
হাসপাতালে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের উপর হামলা-মারধর
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের উত্ত্যক্ত করার ছবি তোলার কারনে সঙ্গবদ্ধ দালাল চক্রের সদস্যরা দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় দালালদের মধ্যে একজন বলেন, ‘ওরাই আমাগো পত্রিকায় ছবি ছাপছিল, নিউজ করছিলো ওগরে ধর’। এরপর অতর্কিতভাবে দালাল চক্রের সদস্যরা দুই সংবাদকর্মীকে ব্যপক মারধর করে রক্তাক্ত জখম করেন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে নারায়ণগঞ্জ সদর জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে ওই হামলা ও মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় জাহিদ নামে এক দালালকে আটক করেছে পুলিশ।

ওই সময়ে দুইজন বার বার হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা চাইলেও কেউ এগিয়ে আসেনি। পরে স্থানীয় থানা পুলিশে ফোন করে সহায়তা চাইলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকের রুমে হামলাকাী দালালদের আশ্রয় দেয়া হয় ও কৌশলে পালিয়ে যেতে সহায়তা করা হয়।

আহত দুই সাংবাদিক হলেন, ডিবিসি নিউজের নারায়ণগঞ্জ ভিডিও জার্নালিস্ট আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা পোস্টের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আবির শিকদার।

প্রতক্ষ্যদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে রোগী দেখছিলো ডাক্তার বিপুল হাসান নাজমুল। সময় এক দালাল সিরিয়াল ভঙ্গ করে টাকার বিনিময়ে এক রোগীকে ডাক্তারের চেম্বারে ঢোকার সুযোগ করে দিলে জরুরী বিভাগের অন্য রোগীদের সাথে দালালদের কথা কাটাকাটি হয়। আর সেই ঘটনার ছবি তুলতে গিয়েই দাললদের মারধরের শিকার হন দুই সাংবাদিক।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিক্টোরিয়া হাসপাতালের নিযুক্ত একতা ডায়াগনস্টিক সেন্টারের সাইফ, জোবায়ের, অমিত এবং আরো দুটি ডায়াগনস্টিক সেন্টারের বেতনভুক্ত দালাল কাউসার, আল-আমিন ও জাহিদ মিলে দুই সাংবাদিককে মারধর করেছে। তবে মারধরের পরে এরা সকলে পালিয়ে গেলেও জাহিদকে আটক করেছে পুলিশ।

হামলার শিকার ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আবির শিকদার বলেন, আমি ও ডিবিসি টেলিভিশনের ক্যামেরা পার্সন দুইজন মূলত হাসপাতালের ডায়রিয়া পরিস্থিতি নিয়ে রিপোর্ট করতে সেখানে গিয়েছিলাম। হাসপাতালের জরুরী বিভাগে উপস্থিত হলে সেখানে চিকিৎসা নিতে আসা এক নারীকে ঘিরে ৮-১০জন দালালদের একটি চক্র হয়রানি করছিল। হাসপাতালের জরুরী বিভাগে দালালরা রোগীদের সাথে খারাপ ব্যবহার করছে, তাই আমি সেই ঘটনার ছবি তুলতে গেলে প্রথমে কেন ছবি তুললাম এই বিষয়ে তেরে আসেন। পরে নিজেকে গণমাধ্যমকর্মী পরিচয় দেয়ার পরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় আমার সাথে থাকা সাংবাদিক মামুন এই বিষয়ে প্রতিবাদ করায় প্রথমে তার ওপর অতর্কিত হামলা চালায় দালাল চক্র।এসময় আমি নিবৃত করতে গেলে তারা আমার ওপরও হামলা চালান। তাদোর মারধরে সহকর্মী মামুন রক্তাক্ত জখম হন ও আমাকে নীলাফুলা জখম করা হয়।

ডিবিসি নিউজ টেলিভিশনের ক্যামেরাপার্সন আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি ছবি তোলার কারণে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে দালালেরা। তারা ৫-৬ জন মিলে জরুরী বিভাগের সমানে আমাকে রক্তাক্ত করেছে। কিন্তু হাসপাতালের কেউ এগিয়ে আসেনি আমাকে বাঁচাতে। হাসপাতালের ডাক্তারদের সাথে মিলেই দালালরা এখানে কাজ করছে।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পাওযা মাত্র আমি থানায় ফোন করে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক। স্বাস্থ্যখাতে সরকারের সমস্ত অর্জনগুলো দালাল চক্রের কারনে ম্লান হয়ে যাচ্ছে। এই দালাল চক্রের সাথে হাসপাতালের কেউ জড়িত নয়, এটা বলা যাবে না। আপনি অভিযোগ দিন, অবশ্যই এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দালালদের বিষয়ে জেল স্বাস্থ্য বিভাগ জিরো টলারেন্সে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, হাসপাতালের ভিতরে সাংাবাদিকদের ওপর হামলার ঘটনা নেক্কারজনক। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

পরে

বন্দরে সিকদার স্কুলে চুরির অভিযোগে পাপ্পু আটক

আগে

Vavada зеркало для азартных игроков и его преимущества

আগে

Vavada зеркало для азартных игроков и его преимущества

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.