বিজয় বার্তা ২৪ ডট কম
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, হামের কারনে জরুরী অবস্থা ঘোষণা করতে হবে এমন পরিস্থিতি নেই। প্রথম বাচ্চা মারা যাওয়ার পরপরেই আমরা আইসিইউর ব্যবস্থা করেছি। দেশের বিভিন্ন স্থানে ভেন্টিলেটর দিয়েছি। বিগত সরকার আমাদের হাতে ভেকসিন রেখে যায়নি। আমরা দ্রুত গ্যাভি ও ইউনিসেফের মাধ্যমে টিকা নিয়েছি। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আমরা এই মাসের ৫ তারিখ থেকে ১৮ জেলার ৩০ টা উপজেলায় ভ্যাকসিন দেয়া শুরু করেছি। আজকে থেকে সারাদেশে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে হামে আক্রান্তের পরিমান কমে আসবে। এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, একটা দুর্যোগ কতদিনে উত্তরণ ঘটবে তা বলা কষ্টকর। তবে রোগীর সংখ্যা কমে আসছে। ইমার্জেন্সি দেয়ার কথা যারা বলে তা কি বুঝে বলে সেটা বোধগম্য নয়। এখন যেই অবস্থা এটা মহামারী বলা যাবে না। তিনি যুক্ত করেন, ঢাকায় হামের প্রাদুর্ভাব কম। হাসপাতালে সেসব রোগী আসছে তারা অন্যান্য জেলা থেকে এসে ভর্তি হচ্ছে। আমরা চেষ্টা করছি ঢাকাতেও টিকা দেয়ার পরিমান বৃদ্ধি করতে। এর আগে, সকাল ৮ টায় টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ভুইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের
