বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় হৃদয় নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিকেলে সদর উপজেলার হাজীগঞ্জ প্রাইমারী স্কুলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার খোকন মিয়ার ছেলে ও পেশায় ইলেকট্রিশিয়ান। পরিবারের অভিযোগ,দীর্ঘদিন যাবত এলাকার কিছু মাদকাসক্ত যুবকদের সাথে মাদক সেবন করতো সে। গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজখুঁজি পর আজ বিকেলে স্কুল মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুজ্জামান জানান, নিহতের মাথায় ও শরীরে দেশীও ভারী অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

