বিজয় বার্তা২৪ ডটকমঃ
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো আওয়ামী লীগ, বিএনপি, কূটনীতিকসহ বিভিন্ন মহল। শ্রদ্ধা জানাতে রেস্তোরাঁর সামনে স্থাপন করা হয় অস্থায়ী মঞ্চ।
সকালে প্রথম শ্রদ্ধা জানান ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবি ও জাইকা প্রতিনিধিরা। পরে নেতাদের সঙ্গে নিয়ে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আসে একটি দল।
১১টার দিকে আসেন ইতালির রাষ্ট্রদূত ও দেশটির নাগরিকরা। গতবছরের এইদিন রাতে ইসলামের নামে নিরীহ মানুষদের জিম্মি করে রক্তের হোলিখেলায় মেতে ওঠে পাঁচ জঙ্গি। হত্যা করা হয় দেশ-বিদেশের ২২ জনকে।
নিহতদের মধ্যে ইতালির ৯ জন, জাপানের ৭ জন, ভারতের একজন এবং বাংলাদেশের তিন জন ছিলেন। জঙ্গিদের বোমা ও গুলিতে মারা যান পুলিশের দুই কর্মকর্তা।
