BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৬, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

হকারদের ধৈর্য্য ধারনের আহবান সেলিম ওসমানের

BIjoyBarta24 by BIjoyBarta24
জানুয়ারি ১৩, ২০১৮
in সদর থানা
0
হকারদের ধৈর্য্য ধারনের আহবান সেলিম ওসমানের
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

হকার ইস্যুতে শহরে চলমান অস্থিতিকর পরিস্থিতির সমস্যার সমাধানে শনিবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে কয়েক হাজার হকারের সাথে আলোচনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী সেলিম ওসমান।

এ সময় তিনি হকারদের ফুটপাতে না বসে চাষাঢ়ায় অবস্থিত জিয়া হল এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অস্থায়ী ভাবে দোকান বসিয়ে ব্যবসা করার পরামর্শ দিয়েছেন। পরবর্তীতে জেলা পরিষদের চেয়ারম্যান , জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে হকারদের জন্য একটি স্থায়ী ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত সকল হকার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ফুটপাতে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করতে দেওয়ার জন্য জোরালো দাবী রাখেন। সেই সাথে তারা হাত উচিয়ে ফুটপাতে জনসাধারণের চলাচলে কোন প্রকার দূর্ভোগ সৃষ্টি না করে শৃঙ্খলাবদ্ধ ভাবে থাকবে বলে ওয়াদা করেন।

তবে এমপি সেলিম ওসমান হকারদের জানিয়েছেন, এ ব্যাপারে তিনি কোন সিদ্ধান্ত দিতে পারবেন না। যদি সিটি কর্পোরেশনের মেয়র তাদেরকে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ফুটপাতে বসার অনুমতি দেন তাহলে তার কোন আপত্তি নেই। তবে সেটা সাময়িক সময়ের জন্য অস্থায়ী ব্যবস্থাপনায়। আগামী ২৮ ফেব্রুয়ারী পর থেকে কোন অবস্থাতেই ফুটপাতে দোকানপাট বসানো যাবে না। হকারদের দাবীর কথা গুলো তিনি লিখিত আকারে সিটি করপোরেশনের মেয়রের কাছে পাঠাবেন। সিটি করপোরেশনের মেয়র অনুমতি দিলেই বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ফুটপাতে হকার বসতে পারবে।

হকারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ফুটপাতে হকারদের দোকানপাটের কারনে সাধারণ মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়। ফুটপাতের দোকানপাটের কারনে যানজটের সৃষ্টি হয়। স্কুল কলেজের শিক্ষার্থীরা সময়মত শিক্ষা প্রতিষ্ঠানে পৌছাতে পারে না। এটা কোন অবস্থায় কাম্য নয়। তেমনি আবার ফুটপাতের হকারদের কারনে নারায়ণগঞ্জে ভ্যাট ট্যাক্স প্রদানকারী ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হয়। পাশাপাশি নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী এখানে প্রায় ১৫ থেকে ২০ লাখ গামেন্টস শ্রমিক রয়েছে। যারা ফুটপাত থেকে কেনাকাটা করে তাদের চাহিদা মেটায়। সেই সাথে এতো গুলো মানুষ বেকার হয়ে পড়বে। এসকল বিষয় আমাদের বিবেচনা করে দেখতে হবে। মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানের মাধ্যমে আপনাদের পূণর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেই পর্যন্ত আপনাদের ধৈর্য্য ধরতে হবে। আমাকে সময় দিতে হবে। রাতারাতি কিছুই করা সম্ভব নয়। আপনারা আমাকে সময় দিলে সিটি করপোরেশনের মেয়র সহ সকলের সহযোগীতা নিয়ে আমি একটা স্থায়ী বন্দোবস্তের চেষ্টা করবো। সেই সময়টুকু আপনারা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে জিয়া হলের ভেতরে দোকান বসাতে পারেন। পাশাপাশি আমি ইসলামী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জামতলা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আপনাদের বসার ব্যবস্থা করে দিবো। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ঈদগাহের পবিত্রতা রক্ষা করতে হবে।

এ সময় সকল হকার হৈচৈ করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ফুটপাতে বসার অনুমতি চেয়ে কান্নাকাটি শুরু করেন। অনেকে এমপি সেলিম ওসমানের পায়ে পড়ে তাদের পরিবারের কথা চিন্তা করে ফুটপাতে বসার দাবী রাখেন। পরিপ্রেক্ষিতে এমপি সেলিম ওসমান তাদের বলেন, যদি সিটি করপোরেশনের মেয়র তাদের ফুটপাতে বসার অনুমতি দেন তাহলে তার কোন আপত্তি নেই। হকারদের দাবীর বিষয়টি তিনি লিখিতভাবে মেয়রের কাছে প্রেরণ করবেন। যদি মেয়র অনুমতি দেন তবেই বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত তারা ফুটপাতে বসতে পারবে।
এ সময় হকার নেতৃবৃন্দ ছাড়াও নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক আব্দুর রাজ্জাক সহ সরকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে

ফতুল্লায় মাদকবিরোধী প্রতিবাদী ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আগে

উন্নয়ন নিয়ে কোন প্রকার রাজনীতি হলে আমরা বসে থাকবো না-সেলিম ওসমান

আগে
উন্নয়ন নিয়ে কোন প্রকার রাজনীতি হলে আমরা বসে থাকবো না-সেলিম ওসমান

উন্নয়ন নিয়ে কোন প্রকার রাজনীতি হলে আমরা বসে থাকবো না-সেলিম ওসমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.