বিজয় বার্তা ২৪ ডট কম
”সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র” এই শ্লোগানে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৭ এপ্রিল ) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় ।
জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ( ক’সার্কেল ) মোঃ শরফুদ্দীন, আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোঃ রেজাউল বারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডাঃ আঃ মালেক, জেলা ক্লিনিক সমিতির সভাপতি ডাঃ শাহনেওয়াজ, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ জিএম আঃ জব্বার চিশতি প্রমুখ ।
এর আগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রেলী বের করা হয় ।

