বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে স্বাস্থবিধি মেনে নানা আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালন করা হয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন বিভিন্ন এই আয়েজন করা হয়।
মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ অবির্ভাবতিথি শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ গীতা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা আয়োজিত গীতা পাঠ কৃষ্ণ পূজা ও বিশ্ববাসির মঙ্গলোর্থে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গীতা পাঠ ও প্রার্থনা সভা পরিচালনা করেন শ্রী রাজ প্রসাদ চক্রবর্তী। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগরের সভাপতি অরুন দাস, নাঃগঞ্জ জেলা গীতা পরিষদের আহবায়ক শ্যামল বিশ্বাস, সদস্য সচিব সঞ্জয় কুমার দাস, কমিটির সদস্য কৃষ্ণ আচার্য্য, ভজন দাস, শিশির ঘোষ অমর, রাজিব ভৌমিক, সুজন বিশ্বাস, সুমন দে, অভিরাজ সেন সজল, শাওন সাহা, সদস্য সুশিল দাস, রিপন দাস, বিশ্বজিত ঘোষ, দুলাল দাস, মানিক রাম কানু, তপন গোপ সাধু, গৌতম দাস, খোকন বর্মন, বিধু হালদার, অনিল বিশ্বাস, তারেক বৈরাগী, বিপ্লব দেবনাথ, সজল মাঝি অনেক কৃষ্ণভক্তবৃন্দ ।

