বিজয় বার্তা ২৪ ডট
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ।
বুধবার ( ২৭ ডিসেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ উদ্বোধন শেষে বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু’র নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বন্দর থানা যুবলীগের সভাপতি এড. হাবিব আল মোজাহিদ পলু, সাবেক সদস্য এড. নুর জাহান বেগম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এড. মোঃ আলী আকবর প্রমুখ ।
