বিজয় বার্তা ২৪ ডট কম
নারাণগঞ্জের ফতুল্লায় মায়ের সাথে অভিমান করে এক স্কুল ছাত্রী আতœহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে উক্ত স্কুল ছাত্রীটি আতœহত্যা করে। নিহত ফারজানা আক্তার (১৯) ফতুল্লার হরিহরপাড়া গুলশানরোড এলাকার মোতাহার মোল্লার মেয়ে এবং হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী।
আতœহননকারীর মা খাদিজা বেগম জানান, গত ৪-৫ দিন যাবত তার মেয়ে ফারজানা আক্তার স্কুলে না গিয়ে বাড়ীতে সময় অতিবাহিত করতে থাকে। গতকাল মঙ্গলবার দুপুরে সে প্রতিদিনের মত রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লে এ সুযোগে তার মেয়ে ফারজানা আক্তার ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলাঁয় ফাঁস দিয়ে আতœহত্যা করে। পরে তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঁশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফতুল্লা মডেল থানার এস আই নাহিদ সুমন জানান, লাঁশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় খাদিজা বেগম ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

