বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে র্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে ২২ কেজি গাঁঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
রাতে থানাধীন মোগড়াপাড়ায় একটি অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ২২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ রুহুল আমিন (২৬), ২। মোঃ নিজাম উদ্দিন (২৫)।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

