বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯,৩৩০ পিস ইয়াবাসহ ০১ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে॥ মাদক কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
রাতে থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৯,৩৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ব্যবসায়ী মোঃ কবির হোসেন (৩২)’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
র্যাব-১১এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ কবির হোসেন কুমিল্লা জেলার মেঘনা থানাধীন বড়কান্দা এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাইক্রোবাসের চালক পেশার ছদ্মবেশে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

