বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার দৈলেরবাগ গ্রামে গত সোমবার রাতে মৃত আলকাজ বেপারীর ছেলে মো. আলেক নামের ৬৫ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে মারাত্মক জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
সন্ত্রাসীরা বৃদ্ধ আলেক কে মৃত ভেবে চলে গেলে স্হানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে আ.আলেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে ভর্তি রয়েছে। আহত আলেকের ভাই বাদি হয়ে সোনারগাঁ থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
আহত আলেকের ভাই আসাদুজ্জজাামান রুপা বলেন, পূর্ব শত্রুতার জন্য স্হানীয় দৈলেরবাগ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সন্ত্রাসী নুর হোসেন ও কবির হোসেনের নেতৃত্বে পলাশ, সুরুজ মিয়া, ফিরোজ মিয়া, দ্বীন ইসলাম, আবু সাঈদ, নুর ইসলাম, কমল হক, সৌরবসহ অজ্ঞাত অারে কতিপয় সন্ত্রাসীরা আলেকের বাসায় ঢুকে দাড়ালো অস্ত্র দিয়ে কোপিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। সন্ত্রাসীরা আমার ভাইকে কুপিয়ে মৃত ভেবে চলে যায়। এখনো সন্ত্রাসীরা প্রকাশ্য এলাকায় ঘুরাঘুরি করছে এবং মামলা তুলে নিতে আমাদের হুমকি দিচ্ছে। আমাদের পরিবার বর্তমানে মারাত্মক নিরাপত্তা হীনতায় ভূগছি। সন্ত্রাসী বাহিনী পুনরায় আবার হামলা করতে পারে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম জানায়, দৈলেরবাগ গ্রামের আলেককে হত্যা চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্হানে অভিযান চালাচ্ছে।
