বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশন এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, সিলেটের হবিগঞ্জের বেকিটেক আশারা গ্রামের ছোরত আলীর ছেলে ছায়েদ মিয়া ও একই এলাকার করম আলীর ছেলে রহমত আলী।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল যোগে ছায়েদ মিয়া ও রহমত আলী কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিল। পথে মোগড়াপাড়া সাদিপুর এলাকার পল্লী বিদ্যু পাওয়ার স্টেশনের সামনে উল্টো পথে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। ট্রাকটি আটক করা হলেও চালক হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

