বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী এলাকার অটোরিক্সা চালক ওয়ালি উল্লাহ হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দুপুরে সাইনবোর্ড এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, গত ৫ জুলাই যাত্রীবেশে সোনারগাঁয়ের বারদী এলাকা থেকে চালক ওয়ালি উল্লাহকে ভাড়া করে আড়াইহাজার নিয়ে তাকে হত্যা করে ডোবায় ফেলে দেয় অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে বাসায় না ফেরায় নিহতের বাবা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিহতের মরদেহ উদ্ধার হলে পরিবারের লোকজন তাকে সনাক্ত করে। এ ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে পিবিআই। পরে তথ্যপ্রযুক্তি সহায়তায় অটোরিক্সা ভাড়া নেয়া দুই যাত্রীকে সনাক্ত করে সোনারগাঁয়ের বারদী আলমদী এলাকা থেকে আব্দুল লতিফ ছেলে আওলাদ হোসেন ও তার দেয়া তথ্য অপর শাহিনকে গ্রেফতার করে। আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে স্বীকার করে অটোরিক্সা ছিনতাইয়ের তাকে হত্যা করে। ছিনতাই চক্রের সাথে ৬/৭ জড়িত। ছিনতাইকৃত অটোরিক্সাটি মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করে এবং আসামী শাহিনের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার করে।

