বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাতের বড় ভাই আবদুল্লাহ আল এহসানকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তাকে দুইটি সিআর মামলা ওয়ারেন্ট থাকায় আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
একটি সিআর মামলা তিনি সাজাপ্রাপ্ত ও আরেকটি জামিনে রয়েছে বলে জানা গেছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সিআর মামলাগুলো যাচাই বাছাই করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সাবেক এমপি কায়সার হাসনাতের ছোট ভাই সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়।

