বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের নামে দখলে থাকা ৪ একর ৩৯ শতাংশ (১৪ বিঘা) সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময় জমিতে রাখা কয়লা, বালু, পাথরসহ টিন সেটের গুডাউন ভেঙে দখলমুক্ত করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর রজমজান সোনাউল্লা এলাকায় এ অভিযান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, ১৪ বিঘা জমিতে রাখা কয়লা, পাথর,বালুসহ যেসব অবৈধ টিন সেটের স্থাপনা ছিলো তা ভেঙে ফেলা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। এই সরকারি সম্পতি পুরোপুরি সরকারের দখলে রয়েছে। জমির জন্য ২০১৮ সালে বরাদ্দের জন্য আবেদন করেছিলো হাজি সেলিম সেই আবেদন জেলা প্রশাসন গ্রহন করেননি।
গত রোববারউচ্ছেদ অভিযান করে ৩ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়ার নির্দেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)।

