বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় জাপান প্রবাসীর লুট হওয়া সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, ব্যাগ সহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলন এতথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
পুলিশ সুপার বলেন, গত ৮ জুলাই জাপান প্রবাসী পরিবার নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া পথে সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজার গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেন সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এমামলায় এক আসামি পলাতক রয়েছে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

