বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারি ঘোষণা অনুযায়ী সমগ্র দেশের সাথে মিল রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে সোনারগাঁয়ে শনিবার বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্ত করায় সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা। পুস্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশ কারুশিল্প ফাউন্ডেশন থেকে উপজেলা পরিষদ চত্বর অভিমূখে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন না’গঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, পৌর মেয়র সাদেকুর রহমান ভুইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ সামছুুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সুলতান আহমদ মোল্লা বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, সা. সম্পাদক আরিফুল ইসলাম রবিন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সা. সম্পাদক শহীদুজ্জামান শহীন, যুগ্ম সম্পাদক রাসেল আহম্মেদ, সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

