BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৬, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সোনারগাঁয়ে অসহায় এক বৃদ্ধা মহিলার সম্পত্তি দখলের পায়তারা

BIjoyBarta24 by BIjoyBarta24
ডিসেম্বর ৯, ২০১৭
in লিড, সোনারগাঁ থানা
0
সোনারগাঁয়ে অসহায় এক বৃদ্ধা মহিলার সম্পত্তি দখলের পায়তারা
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপরদী এলাকায় এক অসহায় বৃদ্ধা মহিলার কয়েক কোটি টাকা মূল্যের বসত বাড়ির সাথের জমি একটি শিল্পপ্রতিষ্ঠানের দালাল চক্র ভূয়া জাল দলিলের মাধ্যমে দখল করে নেওয়ার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অসহায় ওই বৃদ্ধা মহিলা তার জমি রক্ষার্থে নারায়ণগঞ্জ আদালতে জাল দলিল বাতিল চেয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দালাল চক্রটি মামলা তুলে নিতে বৃদ্ধা মহিলা ও তার পরিবারের সদস্যের একের পর এক প্রাণনাশের হুমকী দিয়ে আসছিল। এই ঘটনার পর ওই বৃদ্ধা মহিলার পরিবারের পক্ষ থেকে তার ছেলে শাহীন কবির সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর গতকাল শনিবার বিকেলে শিল্প প্রতিষ্ঠানের কতিপয় লোকজন ও দালাল চক্র মিলে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জমি দখল করার ব্যর্থ চেষ্টা চালায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে মহিদুল নামের এক ব্যক্তিকে আটক করে।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, সোনারগাঁ পৌরসভার টিপরদী মৌজাস্থিত (এসএ- ৮৯ ও আরএস-১১৫ নং খতিয়ানভূক্ত) এসএ-১৩৫, আরএস ২৬১ দাগে মোট ৬০ শতাংশ নাল জমির মালিক দাবীদার টিপরদী গ্রামের মৃত শমসের আলী খাঁনের স্ত্রী মৃত রাবেয়া বেগম। দীর্ঘদিন যাবত তিনি এ জমি ভোগ দখল করে আসছিলেন। সাম্প্রতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী নামের বন্দর এলাকার দলিল লেখক দ্বারা ওই সম্পত্তি এসিআই কোম্পানীর দালাল স্বপন ও জজ মিয়াসহ কয়েকজন দালালের যোগসাজকতায় ভুয়া জাল দলিল করে নিয়ে যায়। যার দলিল নং-১৬০০৬/১৪ তাং ১২/১১/১৪ইং। এ তথ্য জানার পর অসহায় বৃদ্ধা রাবেয়া বেগম জাল দলিল বাতিল চেয়ে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ আদালতে ফয়সাল, ফরহাদ, মহিদুল, জজ মিয়া, মো. হোসেন, সেলিম খান, লুৎফর রহমান, মো, মোসলেহ উদ্দিন নান্টু ও গিয়াস উদ্দিন চৌধুরীকে বিবাদী করে একটি দেওয়ানী মামলা দায়ের
করেন। বৃদ্ধা রাবেয়া বেগমের ছেলে শাহীন কবিরের অভিযোগ, জাল দলিল করা কতিপয় দালালচক্র তার মা রাবেয়া বেগমের ৬০ শতাংশ সম্পত্তি দখল করে নেওয়ার পায়তারা চালায়। কিন্তু বিবাদীরা আদালতের মামলা অপেক্ষা করে গত বুধবার জোর করে আমাদের পৈত্রিক আদালতে মামলাধীন সম্পত্তি থেকে মাটি কাটা শুরু করে। পরে বিবাদীদের বাধা দিলে তারা বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং মিথ্যা মামলা দিয়ে সম্পত্তি থেকে উচ্ছেদ করবে বলে হুমকি দেয়। এছাড়া আমরা যদি মাটি কাটায় বাধা দেই তবে খুন করে ফেলবে বলে হুমকি দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে শাহিন কবির বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে মহিদুল নামের একজনকে আটক করেছে।
শাহীন কবির আরো জানায়, আমাদের পৈত্রিক সম্মত্তি দালালের মাধ্যমে জাল দলিল করে নেওয়ার খবর পেয়ে আমি ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রেইন স্ট্রোক করি। বর্তমানে আমি প্যারালাইসিস রোগি। চলা ফেরা করতে পারি না ভালো করে। অথচ তারা আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করছে। এ সম্পত্তির শোকে আমার মা রাবেয়া বেগমও মৃত্যুর সয্যায়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম পিপিএম জানান, সম্পত্তি জামেলা বিষয়ে একটি অভিযোগ পেয়েছি এবং একজনকে আটক করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

পরে

লালপুর কানন প্রি ক্যাডেট’ স্কুলের ৩য় পার্বিক পরীক্ষা শুরু

আগে

যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মেয়র আইভীকে ফুলেল শুভেচ্ছা

আগে
যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মেয়র আইভীকে ফুলেল শুভেচ্ছা

যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মেয়র আইভীকে ফুলেল শুভেচ্ছা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.