বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি স্টিল মিলে লোহা গলানোর কাজ করার সময় গলিত লোহা ছিঁটকে ৩ শ্রমিক দগ্ধ হয়েছে।
বুধবার রাত ১১টায় কাচঁপুরের রহিম স্টিল মিলে এদূঘর্টনা ঘটে।
দগ্ধরা হলেন- মুকবুল হোসেন, সামসুল ইসলাম ও সাগর আহমেদ।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাতে কাচঁপুরের রহিম স্টিল মিলে শ্রমিকরা কাজ করার সময় গলিত লোহা ছিটকে তাদের শরীরের পরে এতে ৩জন শ্রমিক দগ্ধ হলে মিলের কন্ট্রাক্টর আনোয়ার দগ্ধদের বার্ণ ইউনিটে নিয়ে ভর্তি করেন। এদের মধ্যে মুকবুলের শরীরের প্রায় ৯০ভাগ পুড়ে গেছে বাকিদের ৩০শতাংশ।

