বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁওয়ে ছাত্রদলের নেতা-কর্মী আটক ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব ।
বুধবার ( ২৯ আগষ্ট ) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান । রাজিব বলেন, সরকার পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের দমন ও নির্যাতন চালাচ্ছে । কোন কারন ছাড়াই নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে । এ সরকার পুলিশের উপর ভর করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে । কিন্তু এ ক্ষমতা বেশিদিন স্থায়ী হবে না । আওয়ামীলীগ সরকারের পতন অনিবার্য । অচিরেই এই সরকারের পতন ঘটবে । তাই অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রদলের নেতা-কর্মীদের মুক্তি সহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি ।
প্রসঙ্গত বুধবার (২৯ আগষ্ট) সকালে ঢাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় সজিবকে। এর আগে মঙ্গলবার রাতে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর মর্ডাণ হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয় ১৩ ছাত্রদল নেতাকর্মীকে। এ মামলায় মোট ৩৩ জন সহ আরো ২৫/৩০ কে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে ।

