BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সোনারগাঁওয়ে কৃষি জমি ভরাটের প্রতিবাদে ৮ গ্রামবাসীর মানববন্ধন

BIjoyBarta24 by BIjoyBarta24
নভেম্বর ১৩, ২০১৭
in লিড, সোনারগাঁ থানা
0
সোনারগাঁওয়ে কৃষি জমি ভরাটের প্রতিবাদে ৮ গ্রামবাসীর মানববন্ধন
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মারীখালী নদী ও কৃষি জমি ভরাটের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও মিছিলসহ বিক্ষোভ কর্মসূচী পালন করেছে গ্রামবাসী। সোমবার দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার, সাত ভাইয়াপাড়া, রামগঞ্জ, চান্দেরকীর্তিসহ ৮ গ্রামের মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দসহ শত শত ভূক্তভোগী নারী-পুরুষ এ কর্মচীতে অংশ নেন। এ সময় মোগরাপাড়া চৌরাস্তা-বারদী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা। এতে প্রায় আধ ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈদ্যেরবাজার মাছঘাট এলাকায় ‘হেরিটেজ পলিমার এন্ড সেমি টিউবস লিমিটেড’ নামের একটি শিল্প প্রতিষ্ঠান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফের মাধ্যমে গত এক সপ্তাহ ধরে কয়েকটি ড্রেজারের মাধ্যমে ঐতিহ্যবাহী মারীখালি নদের মুখ দখল করে বালু ভরাট করে নৌ-পথ বন্ধ করে দিয়েছে। ফলে এ অঞ্চলের প্রায় ২০ হাজার মানুষের জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এছাড়াও ওই ভূমিদস্যূরা ব্যক্তি মালিকানাধীন ভূমি ও কৃষি জমি ক্রয় না করেই নিরীহ গ্রামবাসীর দোকানপাট উচ্ছেদ করে জোড়পূর্বক বালু দিয়ে ভরাট কাজ করছে। এতে করে গ্রামবামী কয়েক হেক্টর কৃষি জমি হারিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। তারা এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা রুবাইয়াত হোসেন শান্ত, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাসুদ রানা মানিক, বৈদ্যেরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, মানবাধিকার কর্মী জাহানারা বেগম, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির নেতা আব্দুস সালাম বাবুল, সোনারগাঁও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উর্মি আক্তার, সোনারগাঁও নদী রক্ষা কমিটির সদস্য ফরিদ হোসেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ভূক্তভোগী গ্রামবাসীদের পক্ষে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

পরে

‘ইসকন’ সম্প্রদায়ের বিরুদ্ধে ডিসির কাছে স্মারকলিপি

আগে

ফতুল্লায় ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ আটক ৩

আগে
বন্দরে ফেন্সিডিলসহ কথিত যুবদল নেতা জুয়েল সহযোগীসহ গ্রেফতার

ফতুল্লায় ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ আটক ৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.