বিজয় বার্তা ২৪ ডট কম
সদর উপজেলার সৈয়দপুর টানা ব্রীজ সংলগ্ন হাজী আবদুল লতিফ খান গুগনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বারের বাড়ি থেকে দশ বস্তা ভিতরে ১০১০ পিস ফেনসিডিল সহ এক মহিলা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় সদর থানার এস আই প্রভীর কুমার ও এ এস আই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয় বলে সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা সদর সৈয়দপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৪), পিরোজপুর জেলার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে আনোয়ার হাওলাদার ও আনোয়ার হোসেনের স্ত্রী রহিমা বেগম।
