বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁও উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ৮ মাদক কারবারীকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। মঙ্গলবার ( ১৮জুন ) রাতে তাদের ৯ শতাধিক ইয়াবাসহ আটক করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে রাতে মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাসলিমা আক্তার (৩১), আনিসুর রহমান (২৫), আবু তাহের (২৮), আঃ সোবহান (২৮) ও সাইফুল (৩৪) কে ৫ শত ৮৩ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে।
অপরদিকে, পৌরসভার পানাম ব্রিজের উপর থেকে মোঃ উজ্জল (৩২) ও দুলাল (৩২) নামের ২ মাদক কারবারীকে ৪০ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে।
এছাড়া মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকাপাড়া গ্রামের রামপ্রসাদ সেলুন থেকে সেলুনের মালিক রামক প্রসাদ (২০) কে ১৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্ররণ করা হয়েছে।
