বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ উপজেলায় পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে শাহীন ও আফজাল নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত শুক্রবার রাতে তাদের কাঁচপুর ও বারদী ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বারদী নাগপাড়া এলাকার ইসমাইল মিয়ার ছেলে শাহীন (২১) ও বি-বাড়িয়া নবীনগর থানার কৃষ্ণরামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আফজাল হোসেন (২০)।
সোনারগাঁ থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর লেগুনা ষ্ট্যান্ড থেকে শাহীনকে ৫৫ পিছ ও বারদীর নাগপাড়া থেকে আফজাল হোসেনকে ৬০ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
