বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পিরোজপুর ইউপির আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মুন্সিগঞ্জ গজারিয়া এলাকার ইসমাইলের ছেলে আল আমিন, সাত্তারের ছেলে জুয়েল, পারভেজের ছেলে শান্ত ও বন্দর মদনগঞ্জের মিজানুর রহমানের ছেলে তুহিন।
সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, মূলত গভীর রাতে তারা মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের থেকে গাছ কাটার করাত, রামদা ও চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আল আমিনের বিরুদ্ধে ছয়টি, জুয়েলের বিরুদ্ধে সাতটি ও শান্তর বিরুদ্ধে তিনটি ডাকাতির মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হবে

