BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সোনারগায়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

BijoyBarta 24 by BijoyBarta 24
নভেম্বর ১, ২০২১
in আমাদের নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানা
0
সোনারগায়ে এক নারীকে শ্বাসরোধে হত্যা
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছুরিকাঘাতে নবকুমার সাহা নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এশিয়ান হাইওয়ে সড়কে তাকে ছুরিকাঘাত করা হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত নবকুমার নবকুমার সাহা নরসিংদীর হাজীপুরে গ্রামের নারায়ণ সাহার ছেলে। তিনি রূপগঞ্জের বান্টি বাজারে একটি থ্রি পিছের শো রুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রেমিকা তাহমিনা ও বন্ধু রহমত আলীকে আটক করেছে পুলিশ।

আটক তাহমিনা গাজীপুর জেলার কাপাসিয়া থানার খিরাষী গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। রহমত আলী নরসিংদী মাধবদী নওপাড়া গ্রামের দেওয়ান আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের ইনচার্জ ইকবাল হোসেন।

ভূলতা পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল বারেক জানান, ছুরিকাঘাতে আহত ওই যুবককে গোলাকান্দাইল আল রাজী হাসপাতাল থেকে ঢামেকে পাঠানো হয়। আহত ওই যুবক একজনের হাত ধরে বাঁচানোর আকুতি জানান বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পেটে ছুরিকাঘাতে তিনি জখম হন। নব কুমারের হাতে গ্লাভস লাগানো ছিল বলেও জানান তিনি।

নিহতের ছোট ভাই শুভ সাহা বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তালতলা তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ ইকবাল হোসেন জানান, নবকুমার সাহা ও তাহমিনার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দুইজন দুই ধর্মের হওয়ায় তাদের প্রেমের সম্পর্ক নবকুমার সাহার বাড়ির লোকজন মেনে নেয়নি। এ নিয়ে তার পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল।

তিনি আরো জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে মদনপুরে বন্ধু রহমত আলীকে আনতে যাচ্ছিলেন নবকুমার। পথে এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর ইউনিয়নের পাকুন্ডা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে আসলে তাকে ছুরিকাঘাত করা হয়।

ইনচার্জ ইকবাল বলেন, স্থানীয় দুজন আহত অবস্থায় নবকুমারকে উদ্ধার করে গাউছিয়া আল রাজী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত। এ ঘটনার সঙ্গে তিনজন যুক্ত ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

ইনচার্জ ইকবাল জানান, নবকুমারকে ঢামেকে নেয়ার আগেই প্রেমিকা তাহমিনা রাজধানীর মহাখালী থেকে ঢামেক হাসপাতালে ছুটে যান। তাহমিনাই নব কুমার সাহাকে শনাক্ত করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নবকুমার সাহার প্রেমিকা তাহমিনা ও বন্ধু রহমত আলীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

পরে

সিদ্ধিরগঞ্জে ৪ হাজার ৮’শ পিছ ইয়াবাসহ গ্রেফতার ২

আগে

মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার তুলে দিলেন ডিসি

আগে
মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার তুলে দিলেন ডিসি

মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার তুলে দিলেন ডিসি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.