বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঠারাব এলাকার পঞ্চম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরন করার অভিযোগে নবী হোসেন নামে এক অপহরনকারী রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকা থেকে শনিবার রাতে (১৮ জানুয়ারী) গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা খোকন ভুইয়া বাদি হয়ে রোববার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাঠারাব এলাকায় পঞ্চম শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রী ও খোকন মিয়ার মেয়ে সাইফা আক্তার নিপা বাড়ির পাশে সহপাঠিদের সঙ্গে গত শুক্রবার খেলা করছিলো এ সময় ওই গ্রামের রুকু মিয়ার ছেলে নবী হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরন করে নিয়ে যায়। পরে রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার রামু বাড়িতে নিয়ে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে অপহরনকারী নবী হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নবী হোসেনকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

