বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে ৯৯ বোতল ফেন্সিডিল সহ এক দম্পতিকে আটক করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জনৈক সাদ্দাম হোসেন এর বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উক্ত অভিযানটি সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে ইন্সপেক্টর (অপারেশন) জসিম উদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে পরিচালনা করা হয় বলে জানা যায়।
আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলেন, স্বামী আলম (৪০) ও স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)।
এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

