বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন একাদশ সংসদ সদস্য নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দলমত নির্বিশেষে আসুন সেলিম ওসমানকে উন্নয়নের স্বার্থে আবার নির্বাচিত করি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি।
শুক্রবার (৭ ডিসেম্বর) বন্দরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ্ব একেএম সেলিম ওসমানের পক্ষে বন্দর ইউনিয়ন ৬নং ও ২৪নং ওয়ার্ডে জনগনের সাথে পৃথক দু’টি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, সেলিম ওসমান জনগনের উন্নয়নে সর্বদা কাজ করে গেছেন। যার ফলশ্রুতিতে সদর বন্দরের রাস্তাঘাট, ব্রিজ,কালভার্ট,ফেরী, স্কুল, কলেজ ও মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি এমপি হওয়ার আগেই থেকেই এ জেলার মানুষের জন্য কাজ করে আসছে। প্রতিটি ঈদে তিনি হাজার হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। যা একটি পরিবারের মুখে হাসি ফোটায়। এইসব অনুদান তিনি কখনো বিএনপি কখনো আওয়ামীলীগ, জাতীয়পার্টি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দে মাধ্যমে দিয়েছেন। তার কাছে কে কোন দল সেটা বড় কথা না তার কাছে জনগনের উন্নয়ন টাই বড় কথা।
তিনি আরো বলেন, অনেক নেতা বসন্তের কুকিল আছেন যারা নির্বাচন এলেই তাদের দেখা যায়। তারা কখনো আনারস কথনো আওয়ামীলীগ আবার এখন স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে হাত মিলিয়েছেন। তারা আসলে এমপি হতে আসছেন। জনগনের সেবা করতে আসেন নাই।তাদের সম্পদের কোন অভাব নাই। কোন দিন তো দেখলাম না কোন জনগনের জন্য কিছু করতে। তাই আপনারাই বিচার করেন কে ভাল কে মন্দ। তাই দলমত নির্বিশেষে আসুন সেলিম ওসমানকে উন্নয়নের স্বার্থে আবার নির্বাচিত করি।
তিনি আরো বলেন, সেলিম ওসমান এমন একজন ব্যাক্তি যিনি কোন দল বোঝেন না। কোন নেতাকর্মী বোঝেন না। তিনি শুধু বোঝেন জনগনের উন্নয়ন। নারায়ণগঞ্জ এবং বন্দরের মাটি ও মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া প্রয়াত জননেতা নাসিম ওসমান এর মৃত্যুর পর নারায়ণগঞ্জের মানুষের সেবা করার জন্য সেলিম ওসমান নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকে বিগত ৪ বছর তিনি শুধু জনগনের উন্নয়নের কথাই চিন্তা করেছেন।
তিনি আরো বলেন, “আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখবো শুধু একটি বারের জন্য চিন্তা করে দেখবেন গত সাড়ে ৪ বছরে আপনাদের উন্নয়নের চাহিদা সেলিম ওসমান পূরণ করতে পেরেছেন কিনা। আপনাদের কাছে শুধু এইটুকু আহবান রাখবো আপনারা কোন বসন্তের কোকিলকে ভোট দিয়ে নির্বাচিত করবেন না। যাদেরকে সারা বছর এলাকায় দেখা যায় না। শুধু নির্বাচনের সময় বসন্তের কোকিল হয়ে আপনাদের সামনে আসে। নির্বাচন শেষে আবার নাই হয়ে যায় তেমন ব্যক্তিকে ভোট দিলে জনগন কতটুকু উপকৃত হবে সে বিষয়ে বিবেচনা করে নিজের ভোটটি প্রদান করবেন।”

বন্দর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাজ্বী সুলতান মাহামুদের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের বর্তমান মেম্বার মো: আব্দুল আজিজ বাবুল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফহিম এমিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ রফিকুল ইসলাম রায়হান, সাবেক সহ সভাপতি আরিফ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগেগর সাংগঠনিক সম্পাদক মাকসুদ হোসেন রকি, বন্দর পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক ফারুক হোসেন জনি।
উঠান বৈঠকের সার্বিক তত্বাবধায়নে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরাফাত রহমান জুম্মন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- জেলা যুবলীগ নেতা পরশ, মোস্তফা, ভুইয়া সুমন, রিপন, মামুন, নাজমুল, মনিরুজ্জামান, সজিব, উজ্জল, মহানগর ছাত্রলীগ নেতা অপু সাউদ, সজিব, ইমরান, শাকিল, শান্ত, বাপ্পি সাউদ, সুমিত, সৌরভ, আবদুল্লা, স¤্রাট, সায়েম, শুভ, রাজন, পিয়াস, রাজিবুল সহ বন্দর ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
৬নং ওয়ার্ডের উঠান বৈঠক শেষে সন্ধায় বন্দর ২৪ নং ওয়ার্ডের জনগনের মহাজোট সমর্থিত প্রার্থী সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক করেন সাফায়েত আলম সানি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, ডঞঙ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফহিম এমিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ রফিকুল ইসলাম রায়হান, সাবেক সহ সভাপতি আরিফ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগেগর সাংগঠনিক সম্পাদক মাকসুদ হোসেন রকি, বন্দর পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক ফারুক হোসেন জনি।
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ওমর ফারুকের আয়োজনে ২৪নং ওয়ার্ডের উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: কাইয়ুম, কাইতাখালি পঞ্চায়েত কমিটির সহ সভাপতি সাধু, ক্যশিয়ার নুর মিয়া প্রধান, যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, সদস্য আজিজুর, আবদুর রব কালা, মনির হোসেন সহ উত্তর নোয়াদ্দা পঞ্চায়েত কমিটির সদস্য মো: বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
