বিজয় বার্তা ২৪ ডট কম
দেশে অবস্থানরত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকায় অবস্থিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির উদ্যোগে উক্ত দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে এমপি সেলিম ওসমানের সুস্থ্যতা কামনায় দোয়া করেন।
প্রসঙ্গত, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়টির সকল শিক্ষার্থীর সাথে এমপি সেলিম ওসমানের বন্ধু সুলভ সম্পর্ক রয়েছে এবং সবাই তাঁকে দাদু বলে সম্বোধন করে থাকে। তাই শিক্ষার্থীদের বন্ধু প্রতি ভালোবাসা এবং দাদুর সুস্থ্যতা কামনার দোয়া সকল শিক্ষার্থী স্বর্তস্ফূর্তভাবে অংশ নিয়ে দোয়া প্রার্থনা করেন।
নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গোলাপ হোসেনের সভাপতিত্বে উক্ত দোয়ায় স্কুলের প্রধান শিক্ষক বদিউল আলম, পরিচালনা কমিটির সদস্য আবুল কাশেম, ইব্রাহিম হোসেন, আখতার হোসেন, শফিউল্লাহ, এনামুল হক, হাবিবুর রহমান, আমান উল্লাহ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
