বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের মেজ জামাতা আখতার হোসেন অপূর্বর পিতা আনোয়ার হোসেন(৬৫) এর মৃত্যু শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দরা। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী এক বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেন।
উল্লেখ্য রোববার দিবাগত রাত আড়াইটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬৫ বছর। সোমবার সকাল ১১টায় ঢাকার গ্যান্ডারিয়া এলাকায় মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলার সৈয়দপুরে নিজ এলাকায় মরহুমের শেষ নামাজের জানাজা শেষে দাফন করা হবে।
