বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী সেলিম ওসমান ২য় বারের মত এমপি নির্বাচিত হওয়ায় তাকে বিজয়ের পরিয়ে শুভেচ্ছা জানান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন সহ নেতৃবৃন্দ।
রবিবার রাতে চাষাঢ়া হীরা মহলে সেলিম ওসমানকে তারা এই শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, সাবেক যুগ্ম- সাধারন সম্পাদক, নুরে আলম রনজু, তানভির, শামীম, সাবেক জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ হাবিবউল্লাহ রানা, সাবেক সাংস্কৃতিক সম্পাদক সুমন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মনির, ইকরাম, তাহরীন, শুভ, জসিম ও অনান্য নেতৃবৃন্দ।ৎ

