BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৬, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সেলিম ওসমানকেই প্রার্থী চায় জাপা নেতাকর্মীরা

BIjoyBarta24 by BIjoyBarta24
জুন ১২, ২০১৮
in রাজনীতি, লিড
0
সেলিম ওসমানের চোখে অস্ত্রপাচার শুক্রবার, দোয়া কামনা
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter
বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বিগত দিনে বিভিন্ন সভাবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে বলেছেন, নির্বাচনের এখনো অনেক সময় বাকি। তাই যে সময়টুকু তাঁর হাতে রয়েছে সেই সময়ে তিনি এলাকার উন্নয়ন কর্মকান্ডে ব্যস্ত থাকতে চান। এরপূর্বে এলাকার সাধারণ জনগনকে সন্তোষ্ট করতে না পারলে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা চিন্তা করবেন না।
তবে সেলিম ওসমানের এমন সিদ্ধান্ত মানতে নারাজ নারায়ণগঞ্জ সদর-বন্দর এলাকার জাতীয় পার্টির শীর্ষস্থানীয় সহ তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাদের দাবী আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি থেকে সেলিম ওসমানকেই প্রার্থী হতে হবে এবং তাঁর বিকল্প অন্য কেউ হতে পারে না। সেলিম ওসমানের বিকল্প তিনি নিজেই।
নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে রোববার ১০ জুন জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এমপি সেলিম ওসমানের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে এমপি সেলিম ওসমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সদর ও বন্দর এলাকার জাতীয় পার্টির নেতাকর্মীরা এমন দাবী তুলেন।
এরপূর্বে এমপি সেলিম ওসমান তাঁর বক্তব্যে বলেন, যারা নাসিম ওসমান নির্বাচনে ফেল করার পরেও তাঁর সাথে থাকতেন দলে তাদের সংখ্যা অনেক বেশি। তাই আমাকে সংসদ সদস্য হতেই হবে এমন কোন কথা নাই। সরকারী অনুদান প্রত্যেকটা সংসদ সদস্যই পান। জাতীয় পার্টির এমপি হয়ে আমিও বঞ্চিত হই নাই। এখনো আশা করছি আর এলাকার কোন ইউনিয়নের রাস্তার আর কাচা থাকবে না। প্রত্যেকটা রাস্তাই আরসিসি ঢালাই রাস্তা হবে। যতক্ষন না হবে ততক্ষন পর্যন্ত আমি নির্বাচনের কথা চিন্তা করতে পারি না।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলে উঠেন আপনার বক্তব্যে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আগামীতে আপনাকেই নির্বাচন করতে হবে। আপনি ছাড়া কোন বিকল্প নাই। এখানে উপস্থিত জাতীয় পার্টির হাজারো নেতাকর্মীর আপনি অভিভাবক। সেই সাথে নারায়ণগঞ্জের লাখ লাখ সাধারণ মানুষের ভালোবাসার মানুষ। তাই আগামীতে আপনাকেই আবারো দায়িত্ব নিতেই হবে।
উপস্থিত নেতাকর্মীদের দাবীর পরিপ্রেক্ষিতে সেলিম ওসমান বলেছেন, এখানে যারা উপস্থিত আছেন তাঁরা সবাই নাসিম ওসমানের ভালোবাসার মানুষ। আর নারায়ণগঞ্জ জাতীয় পার্টির সবাই আমরা একটি পরিবারের সদস্য। আমি যখন আপনাদের সাথে বসি তখন আমি কখনোই ভাবিনা আমি আমার নেতাকর্মীদের সাথে বসেছি। আমি মনে করি আমি আমার পরিবারের সদস্যদের সাথে বসেছি। আমি আপনাদের উত্তর পেয়ে গেছি। কিন্তু আমি তৃনমূলে বিশ্বাসী। আমি আগে বহুবার বলেছি এলাকার সাধারণ মানুষকে সন্তোষ্ট করতে না পারলে আমি নির্বাচনে অংশ নেওয়ার কথা চিন্তা করবো না। আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষের মনের কথা জানুন। ওনাদের কাছে প্রশ্ন রেখে দেখেন গত ৪ বছরে আমার কর্মকান্ড সাধারণ মানুষকে সন্তোষ্ট করতে পেরেছে কিনা। আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে আমার আবারো প্রার্থী হওয়া উচিত কিনা। সাধারণ মানুষ যদি মনে করেন আমার আবারো প্রার্থী হওয়া উচিত তাহলে আমাদের দাবী এবং সাধারণ মানুষের মতামত উপেক্ষা করা কোন অবস্থায় সম্ভব না। কারন সদর-বন্দর এলাকার সাধারণ মানুষকে আমি যতটুকু ভালোবেসেছি তাঁর থেকে অনেক বেশি গুন ভালোবাসা তাঁরা আমাকে দিয়েছেন। তাদের ভালোবাসা উপেক্ষা করার সাহস আমরা নাই। তবে আমার অনেক চাহিদা আছে। আমি আশা করি যদি মন্ত্রী মহোদয়ের দেওয়া কথা ঠিক থাকে তাহলে এ বছরের মধ্যেই আমরা হাজীগঞ্জ-নবীগঞ্জ দিয়ে শীতলক্ষ্যা নদীতে আরো একটি সেতু নির্মানের ঘোষনা পাবো। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাবল রেললাইনের কাজ দ্রুত এগিয়ে চলেছে, খানপুর হাসপাতালকে ৩০০ শয্যায় রূপান্তর করে রেখে গেছেন প্রয়াত নাসিম ওসমান। সেটাকে ৫০০ শয্যায় উন্নীত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। চাষাঢ়ায় শ্রমিকদের জন্য একটি শ্রমিক হাসপাতাল নির্মান হবে যেখানে ১০০টি বেডে শ্রমিকেরা বিনাখরচে চিকিৎসা নিতে পারবে। শহরের ১০০ শয্যা জেনারেল হাসপাতালে একটি নার্সিং ইনস্টিটিউট হবে, বন্দরে আরো একটি মহিলা ডরমেটরি হবে, আমি চাই নাসিম ওসমানের ভালোবাসার মানুষ জাতীয় পার্টির একটি কর্মীও অতীত ও বর্তমানের মত ভবিষ্যতেও কারো কাছে হাত পাতবেনা, টেন্ডার, টিআর, কাবিখা চাইবে না। জাতীয় পার্টির প্রত্যেকটি কর্মী হবে সাবলম্বী। আর এসব কিছু করতে হলে আপনাদের সহযোগীতা আমার একান্ত জরুরি।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা সেলিম ওসমানের চাহিদার প্রতি সকলে সমস্বরে সমর্থন জানিয়ে তাকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাসের পাশাপাশি আরো জোড়ালো দাবি তুলে আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে তাঁকে আবারো প্রার্থী হতেই হবে বলে সাফ জানিয়ে দেন।
পরে

১৮ নং ওয়ার্ডে সেলিম ওসমানের ঈদ সামগ্রী বিতরণ

আগে

নবীগঞ্জে শীতলক্ষ্যায় ফেরী ভাসবে ১৪ জুন

আগে
নবীগঞ্জে শীতলক্ষ্যায় ফেরী ভাসবে ১৪ জুন

নবীগঞ্জে শীতলক্ষ্যায় ফেরী ভাসবে ১৪ জুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.