বিজয় বার্তা ২৪ ডট কম
ফেসবুকে আলোচিত রিকশাচালক ইভটিজার মাসুদকে তোলারাম কলেজের ছাত্রীরা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
মঙ্গলবার দুপুরে চাষাঢ়াস্থ তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ে ইভটিজারকে ধরে ছাত্রীরা পুলিশে সোপর্দ করে।
জানা যায়, শহরের নলুয়া পাড়া এলাকার মো. নূর মোহাম্মদ এর ছেলে মো. মাসুদ (৩০) সে একজন মাদকসেবনকারী রিকশাচালক। নিতাইগঞ্জের তারা মিয়ার গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে রিকশা চালায় ইভটিজার মাসুদ। সে তার রিকশায় ছেলেদের উঠায় না।শুধু মেয়েদেরকে তার রিকশায় উঠায়।এই ইভটিজার মাসুদ প্রায়ই মেয়েদের রিকশায় উঠিয়ে বিভিন্ন অশ্লীল কথা বার্তা বলে এবং খারাপ কিছু করার চেষ্টা করে।এর মধ্যে ভুক্তভোগী কয়েকজন মেয়ে বিষয়টির প্রতিকার চেয়ে ও মেয়েদের সাবধানতা অবলম্বনের জন্য ফেসবুকে একটি পোস্ট দেয়। বিষয়টি ফেসবুক ভাইরাল হয়ে পরে।
এ বিষয়ে তোলারাম কলেজের ছাত্রীরা জানায়, আজ মঙ্গলবার শহরের জামতালা এলাকা থেকে তোলারাম কলেজের ছাত্রী সানজিদা নামে একজন তার রিকশায় উঠে। এমন সময় ওই ইভটিজার মাসুদ তার সাথে খারাপ কথা বলে। রিকশা নিয়ে তোলারাম কলেজের সামনে আসলে। সানজিদা রিকশা থেকে নেমে কলেজের অন্যান্য শিক্ষার্থীদের ডাক দেয়। পরে সবাই মিলে তাকে আটক করে।আটক করে ইভটিজারকে তোলারাম কলেজের শিক্ষকদের জানালে তারা পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ এসে ইভটিচার মাসুদকে আটক করে ফতুল্লা মডেল থানায় নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার এস আই মো. কাশেম জানান, ইভটিজার মাসুদকে তোলারাম কলেজের ছাত্রীরা ধরে আমাদের ফোন দেয়। তখন আমরা ঘটনাস্থলে এসে তাকে আটক করি। এ ব্যাপারে অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।


