নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি সমাজ সেবক আলহাজ¦ মতিউর রহমান মতির বড় মেয়ে সুমাইয়া রহমান একা এর আশু রোগমুক্তি কামনায় কোরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আদমজী এ্যাকটিভ হাই স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করে। স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়ায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের চেয়ারম্যান মোঃ মাহবুব আলম সুমন, ভাইস চেয়ারম্যান মোঃ জাবের হোসেন, নতুন বাজার বনিক সমিতির সভাপতি আবুল হোসেন মন্টু, বিশিষ্ট সমাজ সেবক মঈনুদ্দিন মেম্বার, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে সুমাইয়া রহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।